নিষিদ্ধ জেএমবি’র নতুন একটি গ্রুপের ‘মাস্টারমাইন্ড’ তামিম চৌধুরী এবং আনসারুল্লাহ বাংলা টিমের ‘মাস্টারমাইন্ড’ মেজর (বরখাস্ত) জিয়ার বিষয়ে তথ্য দিলে ২০ লাখ টাকা করে পুরস্কার ঘোষণা করেছে পুলিশ।
মঙ্গলবার (০২ আগস্ট) দুপুরে পুলিশ সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশের মহাপরিদর্শক একেএম শহিদুল হক এ ঘোষণা দেন।
তিনি জানান, তামিম চৌধুরী এবং মেজর জিয়ার বিষয়ে তথ্য দিলে তথ্যদাতাকে পুরস্কার দেওয়া হবে। এ দু’জনের প্রত্যের বিষয়ে তথ্য দেওয়ার জন্য ২০ লাখ টাকা করে পুরস্কার দেওয়া হবে।
এমএনজে





