মুন্সীগঞ্জ শ্রীনগরে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে শ্রীনগর থানা পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে শ্রীনগর থানা পুলিশ উপজেলার মাশুরগাঁও ফেরিঘাট এলাকা থেকে দুপুর ১২:৩০ মি. তাদের আটক করে।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার লৌহজং খইরা গ্রামের কাওসার হোসেনের মেয়ে চাঁদনী আক্তার (২৫) ও গোয়ালী মান্দ্রা এলাকার গোলাম সর্দারের ছেলে পলাশ সর্দার (২০) কে আটক করে থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

এ ব্যাপারে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ এস এম আলমগীর হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলার প্রক্রিয়া চলছে।

আব্দুর রকিব/এসএম