যশোরের শার্শা উপজেলার পল্লীতে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা একটি বসতবাড়ি ও দোকান ভাংচুর করে পুড়িয়েছে বলে অভিযোগ উঠেছে। এসময় ঘটনাস্থল থেকে স্থানীয়রা অভিযুক্ত ওহিদুল নামে একজনকে ধরে গনপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। এতে দু’পক্ষের সংঘর্ষে ৭ নারী-পুরুষও আহত হয়েছে।

শুক্রবার গভীর রাতে উপজেলার দাদখালী গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, শার্শার দাদখালী গ্রামের পানাউল্লার ছেলে মোসলেম ও কবিরের ছেলে মনিরের সাথে তুচ্ছ বিষয় নিয়ে প্রতিবেশি রউব ডাক্তারের ছেলে ওহিদুলের হাতাহাতি হয়। এরপর থেকে তাদের মধ্যে দা-কুড়াল সম্পর্ক বিরাজ করছিল। শুক্রবার গভীর রাতে রাতে হঠাৎ করে মনিরের দোকানে ও মসলেমের বাড়িতে কয়েকজন ছদ্দবেশে এসে হামলা চালিয়ে ভাংচুর করে আগুন ধরিয়ে দেয়।

এসময় বাড়িতে থাকা লোকজন ঘর থেকে বেরিয়ে এসে ঘটনাস্থলে ওহিদুলকে দেখতে পেয়ে গণ ধোলায় দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। এ ঘটনার পর দু’পক্ষের মধ্যে সংঘর্ষে ৭ নারী-পুরুষ আহত হয়েছে। এনিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

শার্শার বাঁগআচড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক(এসআই) বায়েজিত হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। মারধোরে আহত ওহিদুলকে উদ্ধার করে বাঁগআচড়ার একটি ক্লিনিকে ভর্তী করা হয়েছে। এখন পর্যন্ত এঘটনায় কোন মামলা দায়ের হয়নি বলে জানান তিনি।

এআই