করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২৫ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১৬ জন পুরুষ ও ৯ জন নারী। এ নিয়ে দেশে এই মহামারিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ হাজার ২১৭ জন।
একই সময়ে করোনা আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ৩১৮ জন। এনিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৪ লাখ ৯৮ হাজার ২৯৩ জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ২৪ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৩৩ হাজার ৬১৪ জন।
শুক্রবার (১৮ ডিসেম্বর ) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিভাগীয় হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ঢাকায় ১৮ জন, চট্টগ্রামে একজন, রাজশাহীতে তিনজন, খুলনায় একজন এবং সিলেট বিভাগের দুইজন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় মৃত ২৫ জনের মধ্যে চল্লিশোর্ধ্ব চারজন, পঞ্চাশোর্ধ্ব নয়জন এবং ৬০ বছরের ঊর্ধ্বে ১২জন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় ১৫৯টি ল্যাবরেটরিতে ১৪ হাজার ৩৩৯টি নমুনা সংগ্রহ ও ১৪ হাজার ৩৩৬টি নমুনা পরীক্ষা করে এসব তথ্য জানা গেছে। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৩০ লাখ ৫০ হাজার ৬৪টি।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার হার ৯ দশমিক শূন্য ১৯ শতাংশ। এখন পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ৩৪ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৭ দশমিক শূন্য ২ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।
চলতি বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত ও ১৮ মার্চ প্রথম করোনা রোগীর মৃত্যু হয়। শুক্রবার ১৮ ডিসেম্বর পর্যন্ত মোট মৃত্যু ৭ হাজার ২৯৩ জন। এদের মধ্যে পুরুষ ৫ হাজার ৫০৫ জন (৭৬ দশমিক ২৮ শতাংশ) ও নারী ১ হাজার ৭১২ জন (২৩ দশমিক শূন্য ৭২ শতাংশ)।
এমবি





