জেলার বিরামপুরে ৫টি স্বর্ণেরবারসহ সুলতান মাহমুদ( ৩০) নামের এক ব্যবসায়ী যুবককে আটক করেছে বিজিবি-২৯ ।

মঙ্গলবার সকাল সাড়ে ৭ টার দিকে বিরামপুরের কলেজ মোড় থেকে ৫টি স্বর্ণেরবারসহ তাকে আটক করা হয়। আটক সুলতান মাহমুদ হাকিমপুর উপজেলার জাংগই গ্রামের আব্দুল রশিদের ছেলে ।

ফুলবাড়ী বিজিবি-২৯ ক্যাম্প সুত্রে জানা যায় , নায়েক সুবেদার হাবিলদার মাসুদ রানার নেতৃত্বে এক বিজিবি সদস্য গোপন সংবাদের ভিত্তিতে বিরামপুর উপজেলার কলেজ মোড় এলাকায় অবস্থান নেয় । স্বর্ণেরবার সরবরাহকারী সুলতান মাহমুদ কলেজ মোড়ে পৌছলে বিজিবি সদস্যরা তাকে আটক করে শরীর তল্লাসী করে শরীরের বিভিন্ন স্থান থেকে ৫টি স্বর্ণেরবার উদ্ধার করে ।

আরো ও কিছু তথ্যের জন্য আটক ব্যক্তিকে ফুলবাড়ী বিজিবি ক্যাম্পের জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে বলেও জানিয়েছেন।

ফুলবাড়ী বিজিবি অধিনায়ক লে. কর্ণেল কুরবার আলী ৫টি স্বর্ণেরবার উদ্ধার ও আটকের সংবাদ নিশ্চিত করেছেন।

এমএ