রাজশাহীর পুঠিয়া উপজেলায় জিউপাড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রাহুল খানকে অস্ত্র ও গুলিসহ আটক করেছে পুলিশ।

শনিবার সকাল বেলা ১১টার দিকে সরিষাবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফসার আলী সরদারের কাছে দাবি করা চাঁদার টাকা নেওয়ার সময় তাকে আটক করা হয়।

আটক রাহুল খান উপজেলার জিউপাড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এবং একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নানের ছেলে।

পুঠিয়া থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান জানান, বেলা সাড়ে ১১টার দিকে যুবলীগ নেতা রাহুল খান প্রধান শিক্ষক আফসার আলী সরদারের কাছে গিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে পিস্তল দেখিয়ে প্রাণনাশের হুমকি দেন।

খবর পেয়ে পুঠিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিনসহ রাহুল খানকে আটক করে। এ ঘটনায় প্রধান শিক্ষক আফসার আলী বাদী হয়ে একটি মামলা করেছেন।

কেএইচ