মানবতাবিরোধী অপরাধে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকর কেন্দ্র করে দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার শেখ মারুফ হাসান।

নিজামীর ফাঁসি কার্যকরের পর মঙ্গলবার (১০ মে) দিনগত রাত দেড়টার দিকে মরদেহ তার গ্রামের বাড়ি সাঁথিয়ার উদ্দেশ্যে রওয়ানা দেওয়ার পর জেলগেটে কথা বলেন তিনি।

শেখ মারুফ বলেন, রাত ১২টা ১০ মিনিটে নিজামীর ফাঁসি কার্যকর করা হয়েছে। যেসব রাস্তা দিয়ে মরদেহ যাবে সেখানে নিরাপত্তা জোরদার করেছি। ঢাকা শহরও কড়া নিরাপত্তায় ঢাকা।

তিনি বলেন, মরদেহ গ্রামের বাড়িতে দাফন হবে। নিজামীর ফাঁসি কার্যকরের মধ্য দিয়ে আরও একজন যুদ্ধাপরাধীর রায় কার্যকর করা হলো। মরদেহ পৌঁছাতে ৩ থেকে ৪ ঘণ্টা লাগবে। দেশজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

জামায়াত বৃহস্পতিবার হরতাল ডেকেছে বলে শুনেছি- এমন মন্তব্যও করেন তিনি।
ওএফ