পিরোজপুর জেলার ইন্দুরকানীতে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ব্যবস্থাপনায় ইন্দুরকানী উপজেলার বালিপাড়া ইউনিয়নের কচাঁ ও বলেশ্বর নদীর তীরবর্তী ক্ষতিগ্রস্থদের ভেরিবাধঁ পূর্নঃ নির্মানের কাজের উদ্বোধন করেন পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার কলারন চন্ডিপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে দোয়া মোনাজাত ও সুধী সমাবেশে তিনি বলেন, আমি রাজনীতি করি কাজের জন্য চাপা দেওয়ার জন্য নয়। দেশে প্রচুর উন্নয়ন হচ্ছে “বর্তমান সরকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন। তাই উন্নয়নকে বাধাগ্রস্থ করা যাবেনা। সকলে ঐক্যবদ্ধ ভাবে সরকারকে সহযোগিতা করলে দেশ এগিয়ে যাবে। আমরা উন্নয়নের পক্ষে আছি ব্যক্তিগত স্বার্থের জন্য নয়। তিনি আরোও বলেন, দলমত নির্বিশেষে সবাইকে এক হতে হবে । তাহলে দেশের সার্বিক উন্নয়ন করা সম্ভব।

বালিপাড়া ইউপি চেয়ারম্যান কবির হোসেন বয়াতির সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা পরিষদরে চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড.এম মতিউর রহমান, জাতীয় পার্টি জেপির সভাপতি আসাদুল কবির স্বপন, সাধারন সম্পাদক জেপি মশিউর রহমান মঞ্জু, যুবলীগ সভাপতি আব্দুর রাজ্জাক সাধারন সম্পাদক(ভারপাপ্ত) একরামুল কবির,যুবলীগ নেতা মিজান,ছাত্রলীগ সভাপতি শাহিন,ছাত্রসমাজ নেতা জসিম, উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার রাজিব আহমেদ, পিরোজপুর পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী রমজান আলী, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মৃধা মনিরুজ্জামান, ইন্দুরকানী থানার ওসি নাসির উদ্দিন, ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন প্রমুখ।

কেফায়েত উল্লাহ/এসএম