মাগুরা শ্রীপুরে ২দিন ব্যাপি স্থানীয় পর্যায়ে জনসেবা কার্যক্রম বাস্তবায়নের সরকারি নীতি নির্দেশনা বিষয়ক প্রশিক্ষন আনুষ্ঠানিক ভাবে শেষ হয়েছে। 

অংশগ্রহন মুলক শাসন ব্যবস্হা শক্তিশালী  করণের মাধ্যমে সরকারী  সেবা সমুহের দায়বদ্ধতা (রেসপন্স) প্রকল্পের আওতায় কৃষি, নিরপদ পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্হাপনা সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং সেবা প্রক্রিয়া সহজিকরণ বিষয়ে মাগুরা শ্রীপুরের শ্রীকোল ইউনিয়ন  লোকমোর্চা সদস্যদের জন্য স্হানীয় পর্যায়ে জনসেবা কার্যক্রম বাস্হবায়নের সরকারি নীতি নির্দেশনা বিষয়ক ২ দিন প্রশিক্ষণ আজ ১৬ মার্চ   সোমবার দুপুরে মাগুরা শ্রীপুরের খামার পাড়া মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে আনুষ্ঠানিক ভাবে শেষ হয়েছে। 

শ্রীকোল ইউনিয়ন রেসপন্স কমিটির সভাপতি মোঃ হাফিজুর রহমানের সভাপতিত্বে ও প্রজেক্ট অফিসার মোছাঃ সহিবা খাতুনের সঞ্চালনায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়েভ ফাউন্ডেশনের সমন্নয়কারী অনিরুদ্ধ রায়। প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ প্রদান করেন শ্রীপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃতাহমিনা আফরোজ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রজেক্ট অফিসার মোঃ আতিকুজ্জামান পান্না। অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন শ্রীকোল ইউনিয়ন রেসপন্স কমিটির সাধারণ সম্পাদক মোঃ হবিবর রহমান, সাংবাদিক মোঃ সাইফুল্লাহ,মোঃ মুকাদ্দেস হোসেন মোল্লা, শিকদার নিশীথ চন্দ্র,বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব কৃৃৃষ্ণ চন্দ্র কুন্ডু,  মোঃ রিজাউল মোল্লা,  মোঃমুহাদ্দেস হোসেন,  জাহিদ খান, ববিতা রানী সরকার,  ইউপি সদস্য মোঃলাভলু মোল্লা,  ইয়াসমিন আক্তার,  মোছাঃববিতা ও মোছাঃ ঝুমুর বেগম সহ আরো অনেকে। 

ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের  সহযোগিতায়। জনপ্রতিনিধি, সাংবাদিক ও রেন্সপন্স প্রকল্পের প্রতিনিধি সহ মোট ২৫ জন ডেলিগেট উক্ত প্রশিক্ষণে অংশ গ্রহন করে।
সাইফুল্লাহ/এমআর