গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাড়ীর নির্মাণাধীন গেটের ইটের গাথুনি ধ্বসে তোজা মিয়া (২৭) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
গত শনিবার ( ২৭ এপ্রিল) বিকেলে উপজেলার শাখাহার ইউনিয়নের রাজস গ্রামের সোনারপাড়ায় এ ঘটনা ঘটে।
তোজা মিয়া উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, ওই গ্রামের কছির উদ্দিনের ছেলে মকবুল আলীর বাড়ীর গেট নির্মাণ করছিলেন তোজাসহ সঙ্গীয় রাজমিস্ত্রী। এ সময় গেটের ছাদের ওপরের ইটের গাথুনি ধ্বসে মাথায় পড়ে গুরুতর আহত হয় তোজা মিয়া। তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বৈরাগিরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করেছেন।
ইরু/এএস





