পদ্মা নদীতে ডুবে যাওয়া পিনাক-৬ এর অজ্ঞাতপরিচয় এক যাত্রীর লাশ লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার মেঘনা নদী থেকে উদ্ধার করা হয়েছে।

সোমবার রাত সোয়া ৯টার দিকে রামগতি থানা পুলিশ উপজেলার বালুরচরের মেঘনা নদীর স্লুইচ গেট এলাকা থেকে লাশটি উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রামগতি থানার উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান জানিয়েছেন, রাতে মেঘনার তীরে লাশটি ভেসে আসলে এলাকাবাসী পুলিশে খবর দেয়। লাশটি ডুবে যাওয়া লঞ্চ পিনাক-৬ এর হতে পারে।

জানা গেছে, এটি একজন নারী যাত্রীর লাশ। তার বয়স ২০ বছরের বেশি হতে পারে। তার পরনে লাল জামা ও সাদা পায়জামা রয়েছে।

উল্লেখ্য, গত সোমবার বেলা ১১টায় প্রায় আড়াইশ যাত্রী নিয়ে পদ্মা নদীতে ডুবে যায় পিনাক-৬ লঞ্চটি।

ঢাকা, ১১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেডআই