গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় সরকারি ঔষধসহ মিলন মিয়া নামের এক ফার্মেসী মালিককে গ্রেফতার করেছেন পুলিশ।

জানা গেছে, গতকাল রবিবার রাত আনুমানিক ১১টার দিকে কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই আল-আমিন চরিতাবাড়ি (বিবিসি মোড়) নামক স্থানে মিলন ফার্মেসীতে অভিযান চালিয়ে সরকারী লেবেল আটা প্যারাসিটামল সিরাপ, ট্যাবলেট ও বেশ কিছু বিক্রয় নিষিদ্ধ সরকারী ঔষধসহ তাকে গ্রেফতার করেন।

থানা অফিসার ইনচার্জ ইসরাইল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের হয়েছে। ধৃত মিলন মিয়া চরিতাবাড়ি গ্রামের আলহাজ্ব ছামিউল ইসলামের ছেলে বলে জানা গেছে।


এআই