সোমবার গণমাধ্যমে পাঠানো শোকবাণীতে তিনি বলেন, বাংলাদেশের শিল্প, সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন মুস্তাফা মনোয়ার। বিশেষ করে চিত্রকলা এবং শিশুতোষ সৃজনশীল অনুষ্ঠান নির্মাণে তার অনন্য ও কিংবদন্তিতুল্য অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তিনি তার সৃজনশীল কর্মের মাধ্যমে এদেশের সংস্কৃতিকে সমৃদ্ধ করেছেন। তার অবর্তমানে দেশের সাংস্কৃতিক অঙ্গনে যে অপূরণীয় ক্ষতি ও শূন্যতা তৈরি হলো, তা সহজে পূরণ হবার নয়।

জামায়াত আমির ডা. শফিকুর রহমান মরহুমের রূহের মাগফিরাত ও শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, অনুসারী ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি আশা প্রকাশ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরিবারবর্গকে এই কঠিন শোকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন।

এমএম