যশোর-খুলনা রেল রুটের শিংলা এলাকায় মালবাহী ট্রেনের একটি বগির দু’টি চাকা লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় ঢাকার সঙ্গে খুলনার রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) বিকাল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে কেউ হতাহত হয়নি।

যশোর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান বলেন, পার্বতীপুর থেকে মালবাহী একটি ট্রেন খুলনার দিকে যাওয়ার যশোরের শিংলা এলাকায় একটি বগি লাইনচ্যুত হয়।

ফলে খুলনা থেকে ছেড়ে আসা সাগরদাঁড়ি এক্সপ্রেস নওয়াপাড়া স্টেশন আটকে রয়েছে। এছাড়াও ওই রুটের সব ট্রেনের সিডিউল বিলম্বত হতে পারে।

জেএ