জেলার টুঙ্গিপাড়া থেকে ৯৪ পিস ব্রিটিশ আমলের রৌপ্য মুদ্রা উদ্ধার করেছে পুলিশ।
উপজেলার পাটগাতী মণ্ডলবাড়ির পরিত্যক্ত একটি মন্দির থেকে মঙ্গলবার রাতে এসব মুদ্রা উদ্ধার করা হয়।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে মুদ্রাগুলো উদ্ধার করা হয়।
এমকে





