সিরাজগঞ্জের উল্লাপাড়ায় যাত্রীবাহী শ্যালোইঞ্জিন চালিত ভটভটি উল্টে মায়া খাতুন (২০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এতে চালকসহ ৬ যাত্রী আহত হয়েছেন।
মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লাহিড়ী মোহনপুর-উধুনিয়া জিসি আঞ্চলিক সড়কের বড় পাঙ্গাসী সেতুতে এ দুর্ঘটনা ঘটে। মায়া খাতুন উপজেলার কয়ড়া সড়াতৈল গ্রামের আব্দুস সাত্তারের স্ত্রী।
উল্লাপাড়া থানার অফিসার ইন চার্জ (ওসি) তাজুল হুদা জানান, বিয়ের যাত্রী বহনকারী একটি ভটভটি লাহিড়ী মোহনপুর-উধুনিয়া জিসি আঞ্চলিক সড়কের বড় পাঙ্গাসী সেতুতে এলে উল্টে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই মায়া খাতুন মারা যান।
আহত হন ভটভটি চালকসহ অন্তত ৬ যাত্রী। এদের মধ্যে গুরুতর ৩ জনকে বগুড়া জিয়াউর বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
কেএইচ





