নওগাঁর মহাদেবপুর উপজেলার নাটশাল মাঠে পালিত হলো আদিবাসীদের ঐতিহ্যবাহী কারাম উৎসব।

এ উপলক্ষ্যে মঙ্গলবার বিকেল ৪টায় নাটশাল মাঠে জাতীয় আদিবাসী পরিষদ আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুর রহমান।

জাতীয় আদিবাসী পরিষদ নওগাঁ জেলা শাখার সভাপতি আমিন কুজুরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় আরও উপস্থিত ছিলেন আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি রবীন্দ্রনাথ সরেন, সাবেক অধ্যাপক, কবি ও সাহিত্যিক আতাউল হক সিদ্দিকী, নওগাঁ জেলা শিল্পকলা একাডেমির সাধারন সম্পাদক ও জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি কায়েস উদ্দিন, জেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক আজাদ হোসেন মুরাদ, বেসরকারী সংস্থা আরকোর নির্বাহী পরিচালক সজল চৌধুরী, রাইগাঁ কলেজের অধ্যক্ষ আরিফুর রহমান, আদিবাসী পরিষদের নওগাঁ জেলার উপদেষ্টা এ্যাড. সালাউদ্দিন মিন্টু, বাসদ নেতা জয়নাল আবেদিন মকুল প্রমুখ।

অনুষ্ঠানে আদিবাসীদের ১৪টি দল তাদের ঐতিহ্যবাহী নৃত্য ও সঙ্গীত পরিবেশন করেন।

ঢাকা, ১০ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই