চুরির অভিযোগ তুলে ঠাকুরগাঁও শহরে কিশোর রমজান আলীকে নির্যাতনের ঘটনায় মামলা হয়েছে৷ সদর থানার ওসি মশিউর রহামনা জানান, শনিবার রাতেই তার বাবা হাসিবুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। মামলায় স্থানীয় রাসেল ও সুজনের নাম উল্লেখ্য করে অজ্ঞাত পরিচয়ের ৬/৭ জনকে আসামি করা হয়েছে।
কাপড় চুরির অপবাদ দিয়ে স্থানীয় রাসেল, সুজন ও তাদের কয়েকজন সহযোগী শনিবার দুপুরে শহরের ‘আমাদের বাজার’ মার্কেটে রমজান আলীকে (১৬) মারধর করে। এ সময় সদর থানার এসআই সিরাজুদ্দৌলা তাকে আহত অবস্থায় উদ্ধার করেন।
এদিকে রমজানকে মারধরের ঘটনা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে না জানানোয় শনিবার সন্ধ্যায় এসআই সিরাজুদ্দৌলাকে প্রত্যাহার করা হয়েছে।
তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ার লালন আহমেদ।
এসএ





