গাজীপুর জেলার কাপাসিয়ায় বিলের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। 

সোমবার সকালে উপজেলার মহিষাদামনা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলো-মহিষাদামনা এলাকার মামুন আকন্দের মেয়ে সোহানা (৪) ও আসমত আকন্দের ছেলে তামিম (৩)। নিহত শিশুরা সম্পর্কে চাচা-ভাতিজি।

নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে অন্য শিশুদের সঙ্গে ওই দুই শিশু বাড়ির পাশে খেলতে যায়। এক পর্যায়ে তারা বাড়ির পাশে বিলে পড়ে যায়। এ সময় সঙ্গী অপর শিশুদের চিৎকারে লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তারা মারা যায়।

জেআই