নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা কমপ্লেক্স স্বাস্থ্য বিভাগ ও পরিবাব পরিকল্পনা যৌথ আয়োজনে ইপিআই কর্মসূচীতে পিসিভি ও আইপিভি ভ্যাকসিন সংযোগ উপলক্ষে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়।

শনিবার দুপুরে উপজেলা কমপ্লক্সে এ এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ নাহিদা হাবিবা বলেন, আমাদের দেশে আগের তুলনা শিশু মৃত্যু হার অনেকাংশে কমে আসছে। সেক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারি আগের তুলনায় পোলিও টিকা দেয়ার কারনে অনেক ক্ষেত্রে শিশুরা পোলিও রোগ থেকে সহজেই মুক্ত হতে পারছে। যা আমাদের দেশে শিশুদের জীবনের ঝুকি অনেক কমে গেছে।

তিনি আরো বলেন, বর্তমানে জাতিসংঘ ঘোষিত সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যেকে আমরা ১-৫ পর্যন্ত লক্ষ্য অর্জন করতে সক্ষম হয়েছে। যা আমাদের জন্য খুবেই আনন্দের বিষয়।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী অফিসার সৈয়দ নাহিদা হাবিবা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ নিজাম উদ্দিন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, ডাক্তার শরীফ উল্যা, ডা: যোবায়ের মাহমুদ, বেগমগঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান শাহিদুর রহমান শাহীন, সাংবাদিক মানিক ভূঁইয়া, স্বাস্থ্য বিভাগ ও পরিবাব পরিকল্পনা কর্মকর্তা কর্মচারীগন প্রমূখ।

এসএইচ