সাত তলা ভবনের ছাদ থেকে পড়ে সোনিয়া আক্তার (১৫) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। নিহতের বাবার নাম ওয়াহিদ মিয়া।

বুধবার বেলা দেড়টার দিকে রাজধানীর রমনায় দিলু রোড়ের ৩৪৮/২ নম্বর বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

রমনা থানার এসআই আব্দুস সাত্তার জানান, ওই কিশোরী ছাদ থেকে পা পিছলে পড়ে মারা গেছে। তবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হতে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

ঢাকা, ১৬ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেএ