বেনাপোলের গোগা বাজার থেকে আজ সোমবার সন্ধ্যায় একটি পিস্তল,এক রাউন্ড গুলি সহ ইকরামুল হক (২৫) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সে শার্শা উপেজলার মহিষুকুড়া গ্রামের সরবত আলীর ছেলে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান জানান, ভারত থেকে পাচার হয়ে আসা একটি অস্ত্র’র চালান স্তাণীয় গোগা বাজারে বেচা কেনা হচ্ছে এমন ধরনের গোপন সংবাদ পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে একটি পিস্তল, ও এক রাউন্ড গুলি সহ তাকে আটক করা হয।
তার বিরুদ্ধে শার্শা থানায় একটি মামলা করা হয়েছে।
এমএ





