নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজুবলী ইউনিয়নে শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে চরজুবলী গ্রামে পানিতে ডুবে মারুফ হোসেন (৩) এক শিশুর মৃত্যু হয়েছে।
নিহত মারুফ হোসেন ওই গ্রামের মো. সালা উদ্দিনের ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে মারুফের মা পারভীন আক্তার নিজেদের ঘরে কোরআন শরীফ পড়ছিলেন।
এসময় মারুফ বাড়ীতে ছিল। কিছুক্ষণ পর মারুফের মা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করে। এর এক পর্যায়ে তাদের বাড়ীর পুকুরের মধ্যে মারুফের মৃতদেহ ভাসতে দেখে উদ্ধার করে বাড়ীর লোকজন।
এদিকে শিশু মারুফের মৃত্যুতে পুরো পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
এসএইচ





