ভোলার মনপুরায় এক মাদ্রাসা শিক্ষক ও তার স্ত্রীকে পেটালেন ইউপি সদস্য। জানা যায়,বাড়ির পুকুর থেকে কাটা গাছ তোলাকে কেন্দ্র করে মাদ্রাসার শিক্ষক হালিম ও তার স্ত্রীকে বেদড়ক মারধর করেছে হাজিরহাট ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ ইউসুফ।

গত দুইদিন আগে শনিবার এ মারধরের ঘটনা ঘটে। বিষয়টি সোমবার জানাজানি হলে শিক্ষক সমাজের মধ্যে ক্ষোভ বিরাজ করে।

আহত মাদ্রাসার শিক্ষক হালিম জানান, আমার বাড়ির গাছ কেটে পুকুরে ভিজিয়ে রাখি। পরে ইউপি সদস্য মোঃ ইউসুফ তার স্ব-মিলের লোকজন নিয়ে জোর পূর্বক এসে গাছ তুলে নিতে চায়। তখন আমি বাঁধা দিলে আমাকে ও আমার স্ত্রীকে মারধর করে। থানায় অভিযোগ দিলে পুলিশ এসে গাছ জব্দ করে।

মনপুরা থানার অফিসার ইনচার্জ মো. শাহীন খান জানান, গাছ উঠানোকে কেন্দ্র করে মারধরের ঘটনায় মাদ্রাসার শিক্ষক অভিযোগ দেন। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তবে এ ব্যাপারে অভিযুক্ত ইউপি সদস্য ইউসুফ মরধরের বিয়ষটি অস্বীকার করে বলেন, হালিম আমার জমি থেকে জোর করে গাছ কেটে নিয়ে যায়। আমি উদ্ধার করতে গেলে তার সাথে একটু কথা কাটাকাটি হয়।

শাহীন/এমএনজে