রাজধানীর মিরপুরে বাসের ধাক্কায় হান্নান (২২) নামে এক যুবক মারা গেছে।

শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে মিরপুর ১০ নম্বর গোলচত্বরে এ দুর্ঘটনা ঘটে।

মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. আনোয়ার জানান, রাস্তা পার হওয়ার সময় শ্যামলী-আব্দুল্লাহপুর রুটে চলাচলকারী অভিজাত পরিবহনের একটি যাত্রীবাহী বাস হান্নানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই হান্নান মারা যান।

তবে এ ঘটনায় বাসের চালক বা চালকের সহকারী কাউকে আটক করা সম্ভব হয়নি।

এমকে