দিনাজপুরের নবাবগঞ্জে ১০০ বোতল ফেনসিডিলসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার ভোর ৫টায় উপজেলার জাটিহার গ্রামের মো. মনোয়ার হোসেনের বাড়ি থেকে তাদের আটক করা হয়।
আটক মো. মোতলেবুর সরদার (৩৫) নাটোর জেলার লালপুর থানার মকবুল সরদারের ছেলে ও মো. সোহেল রানা (৩৪) জামালপুর সদরের কাদেরের ছেলে।
নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আ. আজিজ সরকার জানান, ভারত থেকে আসা ফেনসিডিল বস্তা ভর্তি করে দেশের বিভিন্ন স্থানে নেওয়ার সময় পুলিশ উপজেলার জাটিহার গ্রামে মো. মনোয়ার হোসেনের বাড়িতে অভিযান চালায়। এ সময় ১০০ বোতল ফেনসিডিলসহ মো. মোতলেবুর সরদার ও মো. সোহেল রানাকে আটক করা হয়। বাড়ির মালিক মনোয়ার হোসেন পালিয়ে যান।
নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিরুল ইসলাম জানান, এ বিষয়ে পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে বাড়ির মালিক মনোয়ারসহ তার দুই সহযোগীর বিরুদ্ধে মামলা রুজু করেছেন।
কেএইচ





