চট্টগ্রাম নগরীর কাপ্তাই রাস্তার মাথা থেকে জালানীহাট পর্যন্ত রেললাইনের দুই পাশে অভিযান চালিয়ে চার শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার বেলা ১২টা থেকে বিকাল চারটা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহি ম্যাজিস্ট্রেট অভিযানে নের্তৃত্ব দেন।
নগর পুলিশের একটি দল, রেলওয়ে নিরাপত্তা বাহিনী অভিযানে সহায়তা করে। এসময় রেলওয়ে ভূ-সম্পত্তি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা আব্দুল বারি বলেন, কাপ্তাই রাস্তার মাথা থেকে জালানীহাট স্টেশন পর্যন্ত রেললাইনের দুই পাশে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে চার শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছে করে রেলওয়ের মালিকানাধীন ৪ একর জায়গা উদ্ধার করা হয়। এসব ভূমির বর্তমান বাজার মূল্য প্রায় ৫০ কোটি টাকা।
ঢাকা, ১৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ





