বেনাপোল সীমান্ত থেকে পরিত্যাক্ত অবস্থায় একটি ওয়ান শ্যুটার গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৯টার দিকে বেনাপোল সীমান্তের সাদিপুর গ্রাম থেকে ৪৯ ব্যাটেলিয়নের বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে এসব উদ্ধার করেন। তবে এসময় কোনো অপরাধীকে আটক করা যায়নি।

বিজিবি জানায়, তাদের নিজস্ব গোয়েন্দাদের সরবরাহ করা তথ্যের মাধ্যমে জানা যায়, বেনাপোল সীমান্তের সাদিপুর গ্রামের একটি বাগানে নাশকতামূলক কর্মকান্ডের উদ্দেশ্যে কয়েকজন একত্রিত হয়েছে। ওই স্থানে বিজিবি অভিযান চালালে অপরাধীরা পালিয়ে যায়। এসময় সেখান থেকে পরিত্যাক্ত অবস্থায় একটি আগ্নেয় অস্ত্র ও এক রাউন্ড গুলি উদ্ধার হয়।

৪৯ বিজিবির লে. কর্ণেল আরিফুল হক জানায়, উদ্ধার করা আগ্নেয় অস্ত্র বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়া হয়েছে।

নাসির/জেড