তিন সচিব পদে রদবদল করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব কে এম মোজাম্মেল হক খানকে স্বরাষ্ট্র সচিব করা হয়েছে। বাণিজ্য সচিব মাহবুব আহমেদকে অর্থসচিব ও  পরিকল্পনা কমিশনের সদস্য হেদায়েতুল্লাহ আল-মামুনকে বাণিজ্য সচিব করা হয়েছে।

চাকরির বয়স শেষ হওয়ায় অর্থসচিব ড. ফজলে কবিরকে সিনিয়র সচিবের পদমর্যাদা দিয়ে অবসরে পাঠানো হয়েছে।

বুধবার বিকালে সচিবালয় সূত্র থেকে এসব কথা জানা গেছে।

ঢাকা, ২  জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই