জামায়াত-শিবিরের কেন্দ্রীয় নেতাকর্মীদের মুক্তির দাবি সম্বলিত পোস্টার লাগানোর অভিযোগে বগুড়ার শাজাহানপুর থেকে চার শিবির কর্মীকে আটক করেছে পুলিশ।
সোমবার রাত ১২টার দিকে উপজেলার আড়িয়াবাজার পাল পাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, মানিক (২২), নুর মোহাম্মদ (২৭), ফারুক আহম্মেদ (২০) এবং রাশেদ (২৩)। এরা সকলেই স্থানীয় একটি ছাত্রাবাসে থাকে।
এ সময় তাদের কাছ থেকে কেন্দ্রীয় নেতাকর্মীদের মুক্তির দাবি এবং নিহত নেতাকর্মীদের ছবি সম্বলিত দেড় শতাধিক পোস্টার জব্দ করা হয়।
শাজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) তাজমিরুল আহম্মেদ জানান, আটকৃতরা সকলেই শিবিরের নেতাকর্মী বলে নিশ্চিত হওয়া গেছে।
তবে তাদের পদবী সম্পর্কে মুখ খুলছে না আটককৃতরা। জিজ্ঞাসাবাদ চলছে। পরে বিস্তারিত জানানো সম্ভব হবে।
এআর





