সাভারে আশুলিয়ায় ওভারটেক করতে গিয়ে ইটবোঝাই ট্রাক তুরাগ নদীর ৪০ ফিট গভীরে তলিয়ে গেছে। এ ঘটনার পর ট্রাকচালকসহ চারজনের লাশ উদ্ধার করা হয়েছে।

এখনও নিখোঁজ রয়েছেন আরও দু’জন। ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র কর্মকর্তা আব্দুল হামিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে আবদুল্লাপুর-বাইপাইল সড়কে মরাগাঙ্গ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে উদ্ধারে কাজ করছে উত্তরা ও টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

পরে সকাল সাড়ে ১১টা পর্যন্ত তুরাগে অভিযান চালিয়ে নিখোঁজ চারজনের মরদেহ উদ্ধার করা হয়। তারা হলেন- ট্রাকচালক মুজাহিদ মিয়া (২০), মো. শাহীন (৩২), আবদুল কাদের, মো. আরিফ (১৮।

আশুলিয়া থানার পরিদর্শক জাভেদ মাসুদ (তদন্ত) বাংলানিউজকে বলেন, চালক এবং তার সহকারীসহ চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তাদের বিস্তারিত পরিচয় বিষয়ে কিছু জানা যায়নি।

 

  আরো পড়ুন: http://www.timenewsbd.net/news/detail

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, সকালে ইটবোঝাই করে ট্রাকটি ইটভাটা থেকে বের হয়ে মহাসড়ক দিয়ে ১০০ গজ দূরে সুরু পথ দিয়ে যাচ্ছিলো। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে পাশের তুরাগ নদের কমপক্ষে ৪০ ফুট গভীরে পড়ে যায় ট্রাকটি।

এতে ট্রাকের চালক, তার পাশে থাকা ৩ জনসহ মোট ৪ জন নিখোঁজ হন। আর ট্রাকের উপরে থাকা তিন শ্রমিক লাফিয়ে নামার সময় আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

উত্তরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. সফিকুল ইসলাম জানান, খবর পেয়ে উত্তরা ফায়ার সার্ভিসের দু’টি ও ডুবরী দলের একটি ইউনিট উদ্ধার কাজ শুরু করে। ট্রাকটি তীরে তোলা হয়েছে।

 

এএস