হজরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুর্লভ প্রজাতির ১৩০টি কচ্ছপ উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে এগুলো উদ্ধার করা হয়।

কাস্টমসের সহকারী কমিশনার রিয়াজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের বহির্গমনের ১ নম্বর গেট এলাকায় তল্লাশি চালিয়ে একটি ট্রলির ভেতর থেকে কচ্ছপগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। চোরাচালানিরা এগুলো পাচারের চেষ্টা করছিল। তবে বাড়তি সতর্কতার কারণে তা পারেনি।

কচ্ছপগুলো বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

কেএইচ