শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুই কেজি স্বর্ণসহ তিনজনকে আটক করেছে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ।

আটককৃতরা হলেন, এম এ রাশেদ, মনিরুজ্জামান মনির ও নজরুল ইসলাম।

বিমানবন্দরের আর্মড পুলিশ ব্যাটালিয়নের সিনিয়র এএসপি আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মালয়েশিয়া থেকে সকাল পৌনে ৮টায় বিজি-০৮৭ উড়োজাহাজটি শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। ওই উড়োজাহাজের যাত্রীদের মধ্যে থেকে দুই কেজি স্বর্ণসহ তিনজনকে আটক করে কাস্টমস কর্তৃপক্ষ।

ঢাকা, ১৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই