ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক একরাম হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি আবদুল কাদেরকে (৩০) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব-৭)।
রোববার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে তাকে আটক করা হয়।
র্যাব-৭ ফেনী ক্যাম্প কমান্ডার মেজর মোজাম্মেল হোসেন আটকের সত্যতা নিশ্চিত করেছেন ।
তিনি জানান, গ্রেফতারকৃক আবদুল কাদের উপজেলা চেযারম্যান একরামুল হক একরাম হত্যাকাণ্ডের এজহারভুক্ত আসামি। সে জেলার ফুলগাজী উপজেলার শ্রীপুর গ্রামের আবদুল বারেকের ছেলে।
উল্লেখ্য, গত বছরের ২০ মে শহরের একাডেমি এলাকায় প্রকাশ্য দিবালোকে গাড়িতে আগুন দিয়ে একরামকে পুড়িয়ে হত্যা করে সন্ত্রাসীরা।
এআই/





