ভারতের সঙ্গে সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তি মামলায় সাতক্ষীরার হাড়িয়াভাঙ্গা নদীর মোহনায় জেগে ওঠা দক্ষিণ তালপট্টি দ্বীপ হারিয়েছে বাংলাদেশ।
দীর্ঘ ৪ বছর ৯ মাস আইনি লড়াইয়ের পর সোমবার নেদারল্যান্ডের হেগ-এ অবস্থিত আন্তর্জাতিক সালিশি আদালতে (পিসিএ) এ মামলার নিষ্পত্তি হয়।
মঙ্গলবার দুপুর ২ টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া রুমে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ রায় প্রকাশ করেন সংশ্লিষ্টমন্ত্রী এ এইচ এম মাহমুদ আলী।
আন্তর্জাতিক সালিশি আদালতের নিয়ম অনুযায়ী রায় হওয়ার ২৪ ঘণ্টা পর তা আনুষ্ঠানিকভাবে জনসম্মুখে প্রকাশ তা করা হলো।
তিনি বলেন, রায়ের মাধ্যমে বঙ্গোপসাগরে ২০০ নটিক্যাল মাইল পর্যন্ত একচ্ছত্র অর্থনৈতিক অঞ্চলে এবং এর বাইরে মহীসোপান অঞ্চলে বাংলাদেশের নিরঙ্কুশ ও সার্বভৌম অধিকার নিশ্চিত হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী জানান, বঙ্গোপসাগরে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিরোধপূর্ণ এলাকা ছিল প্রায় ২৫ হাজার ৬০২ বর্গকিলোমিটার। এর মধ্যে ১৯ হাজার ৪৬৭ বর্গকিলোমিটার এলাকা বাংলাদেশ পেয়েছে। মিয়ানমারের পর এবার ভারতের সঙ্গেও সমুদ্র বিরোধে জয়ী হয়েছে বলে জানান তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের বিজয়ের কথা বললেও দক্ষিণ তালপট্টি দ্বীপ হারানোর বিষয়ে কিছু বলেননি মন্ত্রী।
তবে বাস্তব অবস্থা ভিন্ন। রায় অনুযায়ী, দক্ষিণ তালপট্টি দ্বীপ হারিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে বাংলাদেশ এই রায়ের বিরুদ্ধে আপিল করার কোনো সুযোগ পাবে না বলে জানা গেছে।
উল্লেখ্য, ভারতের সঙ্গে সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তি মামলায় বাংলাদেশ বিজয়ী হয়েছে। নেদারল্যান্ডসের হেগ-এ অবস্থিত আন্তর্জাতিক সালিশি আদালতের (পিসিএ) রায়ে নতুন ১৯ হাজার চারশ’ ৬৭ বর্গকিলোমিটার সামুদ্রিক ভূখণ্ড পেয়েছে বাংলাদেশ। ৭ জুলাই বাংলাদেশ সময় দুপুর ২টায় দু’দেশের প্রতিনিধিদের হাতে এ রায় হস্তান্তর করেন পিসিএ’র সেক্রেটারি জেনারেল হুগো এইচ সিবলেজ। সমুদ্রসীমা নিয়ে দীর্ঘ চার বছর নয় মাস বাংলাদেশ আইনি লড়াই চলিয়ে আসছিলো।
ঢাকা. ৮ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেএ





