নড়াইল জেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি খান মোহাম্মদ সুবহানকে গ্রেফতার করা হয়েছে।

রোববার দুপুর সাড়ে ১২টার দিকে লোহাগড়া উপজেলার কালনা এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

এ সময় তার কাছে একটি শাটারগান ও দুই রাউন্ড গুলি পাওয়া গেছে বলে দাবি করেছে পুলিশ।

গ্রেপ্তার শিবির নেতা সুবহানের বাড়ি ওই উপজেলার মাকড়াইল গ্রামে।

লোহাগড়া থানার ওসি শেখ লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, সুবহানের বিরুদ্ধে ৫ জানুয়ারি নির্বাচনের আগে ও পরে সংঘটিত নাশকতার ঘটনায় একাধিক মামলা রয়েছে।

এমকে