পরিক্ষার পর দীর্ঘ ৮ মাস পার হয়ে গেলেও এখনো ফলাফল প্রকাশ না হওয়ায় অতি শীঘ্রই ফলাফল প্রকাশে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের দাবিতে মানববন্ধন করেছে ঢাবি অধিভুক্ত ৭ কলেজের অনার্স ৪র্থ বর্ষের শিক্ষার্থীবৃন্দ।
আজ সকালে ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করে শিক্ষার্থীরা।
তাদের দাবি অনার্স ৪র্থ বর্ষের প্রায় ১৫ হাজার শিক্ষার্থী গত ফেব্রুয়ারী মাসে পরিক্ষা শেষ করে। পরিক্ষার পর দীর্ঘ ৮ মাস হয়ে গেলেও ফলাফল প্রকাশে কোন মাথাব্যথা নেই কর্তৃপক্ষের।
অপরদিকে ঢাবি অধিভুক্ত ৭ কলেজ ছাড়া বাকি জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স কলেজ গুলোর ফলাফল প্রকাশের পর এখন মাস্টার্সের ভর্তি কার্যক্রম চলতেছে।
ঢাবি অধিভুক্ত এই ৭ কলেজের শিক্ষার্থীরা অনার্সের ফলাফল না পাওয়ায় কোন প্রকার চাকুরি বা ক্যারিয়ার গড়ার জন্য কোন সুযোগ পাচ্ছে না। যার কারণে অন্যান্য শিক্ষার্থীর তুলনায় তারা পিছিয়ে পড়ছে।
মানববন্ধনে শিক্ষার্থীরা বিভিন্ন প্ল্যাকার্ডে তাদের প্রতিবাদগুলো জানায় যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, 'সিদ্দিকের মতো চোখ লাগলে চোখ নাও, তার বিনিময়ে ফলাফল দাও'। 'আর কত অপেক্ষা? অতি শীঘ্রই ফলাফল প্রকাশে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাই'
উল্লেখ্য ঢাবি অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা গত ১০ই সেপ্টেম্বর অতি শীঘ্রই ফলাফল প্রকাশের দাবিতে ঢাবি নতুন উপাচার্য বরাবর একটি স্মারকলিপি প্রদান করে। কিন্তু এই বিষয়ে নতুন উপাচার্যের কোন প্রকার আশ্বাস না পাওয়ায় তারা এই মানববন্ধন করতে বাধ্য হয়।
আগামী ১৬ই সেপ্টেম্বরের মধ্যে ফলাফল প্রকাশ না করলে তার অনশন করবে বলে মানববন্ধন থেকে ঘোষণা দেয়।
জেড





