সিলেটের কোম্পানীগঞ্জে বিল দখল নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ২জন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে উত্তর রণিখাই ইউনিয়নে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, তোবার আলীর পক্ষের স্থানীয়রা দুলাইন বিল দখলে যায়। এ সময় উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। বিলে অবস্থানকারী আবদুল হক সরকারের পক্ষ তাদের প্রতিহত করে। গুরুতর আহতদের হাসপাতালে নেয়ার পথে আবদুল খালিক (২৭) ও ঘটনাস্থলে শেখ ফরিদ (৪০) মারা যান। সংঘর্ষে গুরুতর আহত পাঁচজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও বাকি ১০জন স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এআই