‘আয় করে প্রবৃদ্ধি, দেশ ও দশের সম্মৃদ্ধি। কর প্রদানে স্বতঃস্ফূর্ত অংশ গ্রহন, নিশ্চিত হোক রুপকল্প বাস্তবায়ন’ এই শ্লোগান নিয়ে মাগুরায় শুরু হয়েছে আয়কর মেলা ২০১৯।

আজ ১৭ নভেম্বর রবিবার দুপুরে স্থানীয় আতোর আলী পাবলিক লাইব্রেরী চত্বরে শুভ উদ্বোধন করা হয় এ মেলার।

মাগুরার উপ-কর কমিশনার মো জিল্লুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার নবাগত জেলা প্রশাসক ড, আশরাফুল আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার কাজী আহসান হাবীব, মাগুরা পৌর সভার মেয়র মোঃ খুরশিদ হায়দার টুটুল, আয়কর সমিতির সভাপতি এ্যড, আলী আকতার, চেম্বার অব কমার্সের সভাপতি মোঃ নাজমুল হক লাভলু।

অন্যান্যাদের মাঝে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এ বছরের শ্রেষ্ট আয়কর দাতা ও প্যানেল মেয়র মকবুল আহমেদ মাকুলসহ আরো অনেকে।

উপকর কমিশনারের কার্যালয়ের সার্কেল-১০ এর আয়োজনে মোট ১০টি স্টলের মাধ্যমে ১৭ নভেম্বর থেকে ২০ নভেম্বর সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিভিন্ন শ্রেনীর করদাতাদের সেবা প্রদান করবে বলে জানা গেছে।

সাইফুল্লাহ/এম