রাজধানীর মিরপুর কালসী এলাকায় জামায়াতের মিছিলে গুলি চালিয়েছে পুলিশ। এ সময় মিছিলে থাকা দারুসসালাম থানা জামায়াতের আমির বেলাল হোসেন (৪০) নিহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত বেলাল কল্যাণপুর একটি মসজিদের ইমাম। তিনি ৩ ছেলে ১ মেয়ের বাবা। তার বাড়ি শরীয়তপুর জেলায়।[img]http://www.timenewsbd.com/contents/public/201402/1391415772.jpg[/img]
প্রত্যক্ষদর্শীরা জানান, জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামী’র মৃত্যুদণ্ড দেয়া রায়ের প্রতিবাদে সকালে জামায়াতে ইসলামী মিরপুর অঞ্চল বিক্ষোভ মিছিল বের করে। এতে নেতৃতে দেন ঢাকা মহানগরী সহকারী সেক্রেটারি মোবারক হোসেন। মিরপুর কালসী রোড থেকে মিছিলটি বের হয়ে বিহারী ক্যাম্পের পাশে পৌঁছলে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি ছুড়ে।
এ সময় শতাধিক গুলি বর্ষণ করে বলে এলাকাবাসী জানায়। এ ঘটনায় ২০ জন আহত হয়। এদের মধ্যে কমপক্ষে ১০ জন গুলিবিদ্ধ হয়েছে।[img]http://www.timenewsbd.com/contents/public/201402/1391415812.jpg[/img]
গুলিবিদ্ধ দারুসসালাম জামায়াতের আমির বেলাল হোসেনকে পুলিশ আটক করে। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
[b]ঢাকা, ৩ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এএইচ/ জেআই
[/b]
জাতীয়
জামায়াতের মিছিলে পুলিশের গুলি: দারুসসালাম থানা আমির নিহত
রাজধানীর মিরপুর কালসী এলাকায় জামায়াতের মিছিলে গুলি চালিয়েছে পুলিশ। এ সময় মিছিলে থাকা দারুসসালাম থানা জামায়াতের আমির বেলাল হোসেন (৪০) নিহত হয়েছেন। এ





