রাজধানীর তেজগাঁও এলাকা থেকে ছয় বছরের এক শিশু ধর্ষণের অভিযোগে মজিদ (৩৫) নামে একজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপ-পরিদর্শক (এসআই) সঞ্জয় দে জানান, সন্ধ্যায় শিশুটির বাবার অভিযোগের ভিত্তিতে মজিদকে আটক করা হয়। তেজগাঁও শিল্পাঞ্চলের নাবিস্কো এলাকায় শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে মজিদ শিশুটির সঙ্গে যৌনাচার করে।

কেএইচ