চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ বিল্লাহ(৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত মোহাম্মদ বিল্লাহ সিলেট সদর উপজেলার মো. ছিদ্দিকের ছেলে।

মঙ্গলবার সকাল আটটার দিকে নগরীর কোতোয়ালী থানা‍র পাথরঘাটা আশরাফ আলী রোড এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারি উপ পরিদর্শক পঙ্কজ বড়ুয়া জানান, সকালে বৈদ্যুতিক সুইচ অন করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় বিল্লাহ। তাকে উদ্ধার করে মুমুর্ষূ অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এআই