একুশে পদক পাওয়া শাস্ত্রীয় সংগীতের বিশিষ্ট গুরু পণ্ডিত রামকানাই দাশ আর নেই। গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে ২৭ আগস্ট রাজধানীর মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি করা হয় রামকানাই দাশকে। তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়।
পণ্ডিত রামকানাই দাশ পুরাতনী বাংলা গান নিয়ে অনেক দিন যাবৎ কাজ করেছেন। পুরাতনী বাংলা গানকে নাগরিক শ্রোতাদের কাছে জনপ্রিয় করতে বিশেষ ভূমিকা রাখেন এই গুণী শিল্পী।
ঢাকা, ৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ





