বন্যার্তদের পাশে এসে দাড়িয়েছেন লালমনিরহাট জেলা পুলিশ।
বৃহস্পতিবার (১৮ জুলাই) জেলার হাতীবান্ধা উপজেলার সির্ন্দুনা, সিঙ্গিমারী ও গড্ডিমারী ইউনিয়নসহ জেলায় বন্যায় ক্ষতিগ্রস্থ ১ হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন পুলিশ সুপার এসএম রশিদুল হক পিপিএম।
বন্যায় ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে ৫ কেজি চাল, ২ লিটার বিশুদ্ধ পানি, আধা কেজি মুড়ি ও ৫ প্যাকেট বিস্কুট ত্রাণ হিসেবে দেয়া হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন-অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) হাসান ইকবাল চৌধুরী, সহকারী পুলিশ সুপার (বি সার্কেল) তাপস সরকার, আদিতমারী থানার ওসি সাইফুল ইসলাম, হাতীবান্ধা থানার ওসি ওমর ফারুক ও সির্ন্দুনা ইউনিয়ন চেয়ারম্যান নুরল আমিন।
নুরনবী/এমবি





