মানিকগঞ্জ সদর উপজেলার মুলজান এলাকায় ট্রাকের চাপায় বজলুল হক (৫০) নামে এক আইনজীবী নিহত হয়েছেন। এ ঘটনায় নুরুল হক নামে এক ব্যাংক কর্মকর্তা আহত হয়েছেন ।
বজলুল হকের বাড়ি জেলার ঘিওর উপজেলা সদরে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মানিকগঞ্জ সদর থানার উপ-পরির্দশক (এসআই) আল-মামুন জানান, দুপুরে মোটরসাইকেলে করে নুরুল হককে সঙ্গে নিয়ে ঘিওর থেকে মানিকগঞ্জ আদালতে যাচ্ছিলেন বজলুল।
পথে মুলজান এলাকায় বালু ভর্তি একটি ট্রাক তাদের চাপা দিলে তারা গুরুতর আহত হন।
এ অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকার পঙ্গু হাসপাতালে নেওয়ার পথে বজলুল মারা যান।
এমই





