গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা মঙ্গলবার উপজেলা সম্মেলন কক্ষে ইউএনও ভারপ্রাপ্ত হাবিবুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রেজিয়া বেগম, ওসি (তদন্ত) আশরাফুজ্জামান, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা আহম্মেদ, উপজেলা শিক্ষা অফিসার আনোয়ারুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শাহজাহান মিঞা, উপজেলা প্রেস ক্লাবের সেক্রেটারী শাহ মো. রেদওয়ানুর রহমান, সাংবাদিক কল্যাণ পরিষদের সেক্রেটারী একেএম শামছুল হক, রিপোর্টার্স ক্লাব’র আহবায়ক আবু বক্কর সিদ্দিক প্রমুখ।
এমবি





