মাগুরা শহরের লাউপাড়ায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই জন নিহত হয়েছেন।  

শনিবার (২৫ আগস্ট) সকালে মাগুরার থানার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) তারিকুল ইসলাম বিষয়টি জানান।

গতকাল (শুক্রবার) দিবাগত রাতে শহরের লাউপাড়া এলাকায় এই ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে বলে জানিয়েছেন এএসপি তারিকুল।   

তবে তাৎক্ষণিকভাবে নিহত ডাকাতদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।

এমবি