চট্টগ্রামের চান্দগাঁও থানার কাজীরহাট এলাকায় টেম্পুর ধাক্কায় সন্তোষ দে (৪৫) নামে এক পথচারি নিহত হয়েছে। সোমবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

সন্তোষ দে বোয়ালখালী উপজেলার পোপাদিয়া ইউনিয়নের বিদগ্রামের দুলাল দে’র ছেলে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক আবদুল হামিদ বলেন, নগরীর কাজীরহাট এলাকায় টেম্পোর ধাক্কায় গুরুতর আহত হয় সন্তোষ দে। মুমূর্ষু অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কেএইচ