সাভারে স্বপন মিয়া (২৭) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তাৎক্ষণিক ভাবে নিহতের পরিচয় জানা যায়নি।

শনিবার (১১ জুন) সকালে সাভার তেঁতুলঝোড়া ইউনিয়নের ভরারী এলাকার জনৈক জহিরুল ইসলামের বাড়ি থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।

পুলিশ জানায়, স্বপন সাভার তেঁতুলঝোড়া ভরারী এলাকার জহিরুল ইসলামের বাড়িতে ভাড়া থাকতেন। প্রতিবেশীরা একটি কক্ষে ওই স্বপনকে ঝুলতে দেখে সাভার মডেল থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে।

ময়না তদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।

সাভার মডেল থানার অফিসার ইনচার্জ এস এম কামরুজ্জামান জানান, প্রাথমিক ভাবে আত্মহত্যা মনে হচ্ছে। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

ওএফ