নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনার মামলার প্রধান আসামি নূর হোসেনকে আন্তর্জাতিক পুলিশ সংস্থা তথা ইন্টারপোলের মাধ্যমে কলকাতায় থেকে দেশে ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছে আদালত।
এজন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার জন্য স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দেয়া হয় সে আদেশে।
নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চাঁদনী রূপমের গত ১০ আগস্ট দেওয়া এ আদেশটি মঙ্গলবার সাত খুন মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি মামুনুর রশিদ মন্ডলের হস্তগত হয়েছে।
এর আগে গত ২৭ মে নূর হোসেনকে গ্রেপ্তার করতে ইন্টারপোল রেড ওয়ারেন্ট জারি করে। রেড ওয়ারেন্টভুক্ত করতে গত ২২ মে পুলিশ সদর দপ্তরকে চিঠি দেয় নারায়ণগঞ্জ জেলা পুলিশ প্রশাসন।
পরে পুলিশ সদর দপ্তর রেড ওয়ারেন্টের জন্য ইন্টারপোলকে চিঠি দেয়। এছাড়া নূর হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারির পর আদালতের নির্দেশে তার অস্থাবর সম্পত্তি ক্রোক করা হয়।
নূর হোসেনকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে আনতে তদন্তকারী কর্মকর্তা আবেদন করায় ক্ষোভ প্রকাশ করেছেন জেলা আইনজীবী সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন খান।
তিনি বলেন, সাত খুনের পরে সাড়ে তিন মাস পর তদন্তকারী কর্মকর্তার আদালতে এ আবেদন প্রমাণ করে সরকার নূর হোসেনকে দেশে ফিরিয়ে আনতে কালক্ষেপন করে। কারণ ভারতে গ্রেপ্তারকৃত নূর হোসেনকে দেশে ফিরিয়ে আনতে হলে আদালতের নির্দেশনা প্রয়োজন।
কিন্তু প্রশাসন ও পুলিশ বিষয়টিকে গুরুত্ব দেয়নি। তবে সরকারের বিভিন্ন স্তরের মন্ত্রী ও শীর্ষ নেতারা নূর হোসেনকে ফিরিয়ে আনার যেসব উদ্যোগের কথা বলেছেন সেগুলো লোক দেখানো মাত্র। এতে করে বিচারকাজ বিলম্বিত হচ্ছে।
ঢাকা, ১২ আগস্ট, টাইমনিউজবিডি.কম//জেইউ
জাতীয়
নূর হোসেনকে ফিরিয়ে আনতে আদালতের নির্দেশ
নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনার মামলার প্রধান আসামি নূর হোসেনকে আন্তর্জাতিক পুলিশ সংস্থা তথা ইন্টারপোলের মাধ্যমে কলকাতায় তেকে দেশে ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছে। আদালত। এজন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার জন্য স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দেয়া হয় সে আদেশে।





